1 ডার্মা – Trichoderma Harzianum | 1 Kg)
1 ডার্মা – Trichoderma Harzianum | 1 Kg) Original price was: 550.00৳ .Current price is: 499.00৳ .
Back to products
মালচিং ফিল্ম- ২৫ মাইক্রন
মালচিং ফিল্ম- ২৫ মাইক্রন Price range: 3,400.00৳  through 6,500.00৳ 

প্ল্যান্ট সলিউশন (Trichoderma Asperellum – 1KG)

(1 customer review)

Original price was: 600.00৳ .Current price is: 550.00৳ .

ট্রাইকোডার্মা – প্ল্যান্ট সলিউশন (Trichoderma Asperellum 1.5%) কার্যকর জৈব ছত্রাকনাশক। শিকড় পঁচা, পাতার দাগ কমায়, বীজ ও চারা সুরক্ষিত রাখে এবং মাটির স্বাস্থ্য উন্নত করে।

15 People watching this product now!
Description

বীজ থেকে ফসল পর্যন্ত জৈব সুরক্ষা

Plant Solution (Trichoderma asperellum 1.5% WP, ন্যূনতম ২×১০⁸ স্পোর/গ্রাম) একটি জৈব বায়ো-ফাঙ্গিসাইড, যা বীজ, চারা, গাছ ও মাটির স্বাস্থ্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে। এটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তির ভিত্তিতে প্রস্তুত।


প্রধান বৈশিষ্ট্য

  • বীজ শোধন, চারা শোধন, মাটি শোধন এবং গাছে স্প্রে—সব ক্ষেত্রেই ব্যবহারযোগ্য।
  • Trichoderma asperellum সমৃদ্ধ জৈব প্রযুক্তি, যা মাটিতে উপকারী অণুজীবের কার্যক্রম বৃদ্ধি করতে সহায়তা করে।
  • গাছের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সহায়ক।
  • বিভিন্ন ধরনের মাঠ ফসল, সবজি, মসলা, ফল এবং ছাদ বাগানে ব্যবহার উপযোগী।

কোন সমস্যায় সহায়ক

Plant Solution নিম্নোক্ত রোগ ব্যবস্থাপনায় সহায়ক:

  • গোড়া পচা (Collar/Foot Rot)
  • শিকড় পচা (Root Rot)
  • ঢলে পড়া (Wilt)
  • কাণ্ড পচা (Stem Rot)
  • পাতা ঝলসানো (Leaf Blight)
  • পাতায় দাগ রোগ (Leaf Spot)

এছাড়া মাটিবাহিত ক্ষতিকর জীবাণু যেমন Pythium, Phytophthora, Rhizoctonia এবং Fusarium-এর বিরুদ্ধে কার্যকর সহায়ক হিসেবে কাজ করে।


ব্যবহার উপযোগী ফসল

মাঠ ফসল: ধান, গম, ভুট্টা, ডাল ও তেলবীজজাতীয় ফসল।

কন্দ ও মসলা: আলু, পেঁয়াজ, রসুন ও আদা।

সবজি: মরিচ, টমেটো, বেগুন, শসা, ফুলকপি, বাঁধাকপি, করলা, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া এবং বিভিন্ন শাকজাতীয় সবজি।

অন্যান্য ফসল: পান, তামাক ও তুলা।

ছাদ কৃষি: ছাদ বাগান, টব ও নার্সারির সকল ধরনের গাছে ব্যবহার উপযোগী।


Plant Solution-এর উপকারিতা

  • মাটিতে রোগ সৃষ্টিকারী ক্ষতিকর ছত্রাক দমনে সহায়তা করে।
  • মাটিতে উপকারী অণুজীবের সংখ্যা বৃদ্ধি করতে সহায়ক।
  • জৈব পদার্থের পচন ত্বরান্বিত করতে সহায়তা করে।
  • অদ্রবণীয় ফসফেট ও খনিজ দ্রবীভূত করে গাছের জন্য সহজলভ্য করতে সহায়তা করে।
  • উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন উৎপাদনে সহায়তা করে।
  • গাছের পুষ্টি গ্রহণ ও মাটির গঠন উন্নত করতে সহায়ক।
  • পরিবেশবান্ধব চাষাবাদে সহায়তা করে এবং রাসায়নিক সারের ব্যবহার কমাতে ভূমিকা রাখে।

ব্যবহারবিধি

গাছে স্প্রে

প্রতি লিটার পানিতে ৫–১০ গ্রাম মিশিয়ে ২ সপ্তাহ পরপর স্প্রে করুন।

বীজ শোধন

প্রতি কেজি বীজের জন্য ২৫–৩০ গ্রাম পানির সঙ্গে মিশিয়ে কাই তৈরি করে বীজ মেখে নিন। ছায়ায় শুকিয়ে বপন বা রোপণ করুন।

চারা শোধন

প্রতি লিটার পানিতে ১৫–২০ গ্রাম মিশিয়ে চারার গোড়া ২০–৩০ মিনিট ডুবিয়ে রেখে জমিতে রোপণ করুন।

মাটি শোধন

 প্রতি শতক জমির জন্য ১০০ গ্রাম আর  প্রতি ১০০ শতক জমির জন্য ৯ কেজি Plant Solution জৈব সার বা গোবরের সঙ্গে মিশিয়ে জমিতে প্রয়োগ করুন এবং চাষ ও মই দিয়ে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিন।

ছাদ কৃষি

প্রতি টবে ১০–১৫ গ্রাম Plant Solution ১ কেজি জৈব সারের সঙ্গে মিশিয়ে চারা রোপণের আগে প্রয়োগ করুন। এছাড়া প্রতি লিটার পানিতে ১০ গ্রাম হারে ২ সপ্তাহ পরপর স্প্রে করুন।


সতর্কতা

  • ব্যবহারের কমপক্ষে ৭ দিন আগে এবং ৭ দিন পরে রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করবেন না।
  • স্বাভাবিক তাপমাত্রায়, শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করুন।
  • মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখলে সর্বোত্তম ফলাফল পাওয়া যায়।
  • শিশুদের নাগালের বাইরে রাখুন।

Plant Solution (Trichoderma asperellum 1.5%)
বীজ থেকে ফসল পর্যন্ত প্রাকৃতিক সুরক্ষায় সহায়ক।

Additional information
Weight0.02 kg
Reviews (1)

1 review for প্ল্যান্ট সলিউশন (Trichoderma Asperellum – 1KG)

  1. Sujon

    শসা গাছের গোড়া পঁচা আর অকাল মৃত্যু নিয়ে খুব চিন্তায় ছিলাম। গ্রীন ওয়ান-এর এই ট্রাইকোডার্মা (প্ল্যান্ট সলিউশন) ব্যবহারের পর আলহামদুলিল্লাহ্ আমার শসা ক্ষেতের পচন রোগ একদম বন্ধ হয়ে গেছে। গাছগুলো এখন বেশ সতেজ এবং ফলনও ভালো পাচ্ছি। যারা শসা বা সবজি চাষ করছেন, নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন। খুবই ভালো রেজাল্ট!

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shipping and Delivery

আমাদের ডেলিভারি ও পেমেন্ট নীতিমালা

গ্রীন ওয়ান (Green One) থেকে পণ্য অর্ডার করার পূর্বে আমাদের ডেলিভারি ও পেমেন্ট সংক্রান্ত নিয়মাবলী অনুগ্রহ করে মনোযোগ দিয়ে পড়ে নিন:

  • কুরিয়ার সার্ভিস: আমরা সাধারণত সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পার্সেল পাঠিয়ে থাকি। তবে অন্য কোনো কুরিয়ারে পণ্য নিতে চাইলে অথবা যেকোনো বীজ অর্ডার করলে, পণ্যের সম্পূর্ণ মূল্য অগ্রিম পরিশোধ করতে হবে।

  • ডেলিভারি চার্জ: দেশের বিভিন্ন লোকেশনে পণ্য পাঠানো হয় বলে ডেলিভারি চার্জ আগে প্রদান করতে হবে। কুরিয়ার অফিস কর্তৃক নির্ধারিত চার্জের সাথে নিয়ম অনুযায়ী VD বা COD চার্জ যুক্ত হবে। (পণ্য ও ওজনভেদে অগ্রিম ডেলিভারি চার্জ কম-বেশি হতে পারে।)

  • ডেলিভারি সময়সীমা: অর্ডার কনফার্ম করার পর সাধারণত ১ থেকে ৩ কার্যদিবসের মধ্যে পণ্য ডেলিভারি সম্পন্ন করা হয়। তবে আবহাওয়া বা কুরিয়ার সার্ভিস জনিত বিশেষ কারণে সময় কিছুটা কম-বেশি হতে পারে।

  • ক্যাশ অন ডেলিভারি (COD) ও অ্যাডভান্স পেমেন্ট: সাধারণ পণ্যের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকলেও, যেকোনো ভারী পণ্যের (Heavy Products) ক্ষেত্রে মোট মূল্যের ৫০% টাকা অগ্রিম প্রদান করে অর্ডার কনফার্ম করতে হবে।

  • পণ্য গ্রহণ ও সতর্কতা: পণ্য হাতে পাওয়ার পর যদি নষ্ট, ভাঙা বা ভুল পণ্য পান, তবে ডেলিভারি ম্যানের সামনে থাকা অবস্থাতেই আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। অভিযোগ যাচাই সাপেক্ষে দ্রুত পণ্য পরিবর্তন বা রিফান্ডের ব্যবস্থা করা হবে।

  • জরুরি সতর্কবার্তা: অগ্রিম পেমেন্ট শুধুমাত্র গ্রীন ওয়ানের অফিসিয়াল ব্যাংক, বিকাশ (Marchant Account) ও নগদ একাউন্টে প্রদান করুন। অন্য কোনো ব্যক্তিগত নম্বরে লেনদেন করবেন না।