গ্রীন ওয়ান – ভরসার নতুন দুয়ার

গ্রীন ওয়ান বাংলাদেশের একটি আধুনিক, গবেষণাভিত্তিক এবং সমন্বিত কৃষি প্রতিষ্ঠান। বগুড়া জেলাভিত্তিক এই প্রতিষ্ঠান হাইব্রিড সবজি বীজ উৎপাদন, জৈব সার তৈরি, কৃষি ল্যাবরেটরি সেবা, নার্সারি, ফিশারিজ ও সমন্বিত কৃষি উন্নয়নে কাজ করে আসছে।

আমাদের লক্ষ্য — টেকসই কৃষি উন্নয়ন, নতুন কৃষি উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টি।

প্রতিষ্ঠাতা পরিচিতি – মোঃ রেজওয়ানুল ইসলাম

green1

১৯৯৭ সালে বগুড়া জেলার ধুনট উপজেলার বেড়ের বাড়ী গ্রামে এক কৃষক পরিবারে আমার জন্ম। পরিবারের আর্থিক কষ্ট আমাকে ভেঙে দেয়নি; বরং তৈরি করেছে আরও দৃঢ়।

মাত্র ১৬,০০০ টাকা দিয়ে ছোট একটি পুকুর সংস্কার করে মাছ চাষ শুরু করি। শুরুতে ব্যর্থতা, বিদ্রুপ ও হতাশা ছিল— কিন্তু থামিনি। প্রশিক্ষণ নিয়েছি, শিখেছি, আবার শুরু করেছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর–এর প্রশিক্ষণ ও পরামর্শ আমার কৃষি জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মাছ চাষ থেকে সবজি, মসলা, হাইব্রিড বীজ উৎপাদন— ধাপে ধাপে গড়ে উঠেছে আজকের গ্রীন ওয়ান।

২১ বছর বয়সে শ্রেষ্ঠ তরুণ উদ্যোক্তা পুরস্কার অর্জন করি।

২০২৫ সালে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক “বাংলাদেশের শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা” হিসেবে সম্মাননা অর্জন করি— যা আমার জীবনের অন্যতম সেরা অর্জন।

আমাদের কৃষি কার্যক্রম

বর্তমানে আমরা বগুড়া জেলার ধুনট, গাবতলী, শাজাহানপুর ও সদর উপজেলায় ৭টি ইউনিটের মাধ্যমে কৃষির ১০টি সেক্টরে কাজ করছি।

আমাদের শাখাসমূহ:

আমাদের লক্ষ্য: সমৃদ্ধ ও আধুনিক কৃষি

গ্রিন ওয়ান বাংলাদেশের একটি আধুনিক ও গবেষণাভিত্তিক সমন্বিত কৃষি প্রতিষ্ঠান, যা কৃষি ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা মানসম্মত বীজ, জৈব সার এবং আধুনিক কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে কাজ করছি।

আমাদের রয়েছে নিজস্ব ৭ একর জমির রিসার্চ সেন্টার এবং অভিজ্ঞ কৃষিবিদ টিম, যারা ‘কৃষকের ডাক্তার’ হিসেবে সার্বক্ষণিক কারিগরি সহায়তা প্রদান করে। ‘জাতীয় ও আন্তর্জাতিক যুব উদ্যোক্তা প্রতিযোগিতা ২০২৫’-এ প্রথম স্থান অর্জনকারী গ্রিন ওয়ান বিশ্বাস করে— “কৃষক হাসলে এগোবে দেশ, গড়বে সমৃদ্ধ বাংলাদেশ”। আমাদের লক্ষ্য আগামী ৫ বছরে প্রতিটি জেলায় শাখা স্থাপনের মাধ্যমে ৩০ হাজার সফল উদ্যোক্তা গড়ে তোলা।

0
FOUNDING YEAR
0
Customer
0
TEAM MEMBERS
0
Successful Entrepreneurs

আমাদের অর্জনসমূহ-