1 ডার্মা – Trichoderma Harzianum | 1 Kg) New Packet

(2 customer reviews)

Original price was: 700.00৳ .Current price is: 650.00৳ .

শিকড় পঁচা, কাণ্ড পঁচা ও পাতার দাগ সমস্যার কার্যকর জৈব সমাধান — ১ ডার্মা – Trichoderma Harzianum (Bio Fungicide & Soil Conditioner | 1 Kg) 🌱

ট্রাইকোডার্মা হারজিয়ানাম ১.৫% (নূন্যতম ২×১০⁶ CFU) সমৃদ্ধ এই শক্তিশালী বায়ো ফাঙ্গিসাইড মাটির উপকারী অণুজীব বৃদ্ধি করে ক্ষতিকর ছত্রাক দমন করে, শিকড়কে মজবুত করে এবং ফলন বাড়াতে সহায়তা করে।

সুস্থ মাটি, শক্ত গাছ ও অধিক ফলনের জন্য আদর্শ জৈব সমাধান।

24 People watching this product now!
Description

1 ডার্মা (Trichoderma harzianum 1.5%)

জৈব বায়ো-ফাঙ্গিসাইড ও সয়েল কন্ডিশনার

আপনার ফসল কি শিকড় পচা, গোড়া পচা বা অন্যান্য মাটিবাহিত রোগের সমস্যায় ভুগছে?

1 ডার্মা (Trichoderma harzianum 1.5%, ন্যূনতম ১×১০⁸ স্পোর/গ্রাম) মাটির রুট জোনে উপকারী ছত্রাক হিসেবে কাজ করে। এটি মাটির স্বাস্থ্য উন্নত করতে, শিকড়কে শক্তিশালী করতে এবং মাটিবাহিত রোগের চাপ কমাতে সহায়তা করে।

কোন সমস্যায় সহায়ক?

বিশেষ করে বর্ষাকালে মাটিবাহিত রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।

  • চারা মরে যাওয়া (Damping-off)
  • শিকড় পচা (Root Rot)
  • গোড়া পচা (Foot Rot / Collar Rot)
  • কাণ্ড পচা (Stem Rot)
  • ঢলে পড়া / নেতিয়ে পড়া (Wilt)
  • পাতা ঝলসানো ও পাতার দাগ রোগ

মাটিবাহিত ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে কার্যকর সহায়ক:

  • Pythium
  • Phytophthora
  • Rhizoctonia
  • Fusarium
  • Sclerotium

ব্যবহার উপযোগী ফসল

সবজি: টমেটো, বেগুন, মরিচ, ঢেঁড়স, শসা, লাউ, কুমড়া, করলা, ঝিঙা, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন

কন্দ ও মসলা: আলু, আদা, হলুদ

ডাল ও তেলবীজ: মুগ, মসুর, ছোলা, সরিষা

ধান ও অন্যান্য শস্য: ধানের বীজতলা ও চারা

ফল, নার্সারি ও বাগান: বিভিন্ন ফলের চারা, নার্সারি ও বাগানের রুট জোনের স্বাস্থ্য উন্নয়নে উপযোগী।

কেন ব্যবহার করবেন 1 ডার্মা?

  • রুট জোনকে সুস্থ রাখতে সহায়তা করে।
  • উপকারী অণুজীবের কার্যক্রম বৃদ্ধি করে।
  • মাটির জৈব কার্যকারিতা ও উর্বরতা উন্নত করতে সহায়তা করে।
  • শিকড়ের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে।
  • গাছকে সবল ও সতেজ রাখতে সহায়তা করে।
  • ভালো ফলনের অনুকূল পরিবেশ তৈরি করতে সহায়তা করে।

বর্ষাকালে ব্যবহারের উপযুক্ত সময়

  • জমি তৈরির শেষ চাষে।
  • রোপণের ৭–১০ দিন পরে।
  • জলাবদ্ধতা বা রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলে গাছের গোড়ায় ড্রেঞ্চ করুন।

বিশেষভাবে গোড়ায় ড্রেঞ্চ (৫–৭ গ্রাম/লিটার) হিসেবে প্রয়োগ করুন যখন:

  • জমিতে পানি জমে থাকে বা জলাবদ্ধতা দেখা দেয়।
  • Root Rot বা Wilt-এর প্রাথমিক লক্ষণ (পাতা হলুদ হওয়া, ঢলে পড়া) দেখা যায়।

ব্যবহারবিধি

স্প্রে / গোড়ায় ড্রেঞ্চ

প্রতি লিটার পরিষ্কার পানিতে ৫–৭ গ্রাম 1 ডার্মা মিশিয়ে গাছের গোড়ায় ড্রেঞ্চ করুন অথবা সম্পূর্ণ গাছ ভিজিয়ে স্প্রে করুন।

বীজ শোধন

প্রতি কেজি বীজে ১০–৫০ গ্রাম (বীজভেদে) মিশিয়ে শোধন করুন। শোধিত বীজ ছায়াযুক্ত স্থানে ৩০ মিনিট শুকিয়ে বপন করুন।

চারা শোধন

১০ গ্রাম- 1 ডার্মা ১ লিটার পানিতে মিশিয়ে চারা বা কলম রোপণের ১০ মিনিট আগে ডুবিয়ে রেখে পরে মূল জমিতে রোপণ করুন।

মাটি শোধন

প্রতি ৩৩ শতক (১ বিঘা) জমির জন্য ৩ কেজি 1 ডার্মা, ১০০–১৫০ কেজি কম্পোস্ট বা খামারজাত সারের সাথে মিশিয়ে প্রয়োগ করুন।

কম্পোস্ট তৈরি

১০০০ কেজি পচনকৃত জৈব দ্রব্যের সাথে ৫ কেজি 1 ডার্মা ভালোভাবে মিশিয়ে ৭ দিন চটের বস্তা দিয়ে ঢেকে রাখুন। প্রয়োজন অনুযায়ী আর্দ্রতা বজায় রাখতে পানি দিন এবং ৫–৭ দিন পরপর সারের স্তুপ উল্টিয়ে-পাল্টিয়ে দিন।

মিশ্রণযোগ্যতা

সকল প্রকার জৈব সারের সাথে মিশ্রণযোগ্য।

সতর্কতা

  • ব্যবহারের আগে বা পরে ৫–৭ দিনের মধ্যে রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করবেন না।
  • পড়ন্ত বিকেলে স্প্রে করা উত্তম।
  • শোধিত বীজ সরাসরি সূর্যের আলোতে রাখবেন না।
  • শিশু, বৃদ্ধ, পশু-পাখি ও খাদ্যদ্রব্য থেকে দূরে রাখুন।
  • ভালো ফলাফলের জন্য ঠান্ডা বা শীতল স্থানে সংরক্ষণ করুন।

সারসংক্ষেপ

1 ডার্মা (Trichoderma harzianum 1.5%) মাটির রুট জোন সুরক্ষায় সহায়ক একটি জৈব বায়ো-ফাঙ্গিসাইড ও সয়েল কন্ডিশনার। নিয়মিত ও সঠিক মাত্রায় ব্যবহার করলে এটি শিকড়ের সুস্থ বৃদ্ধি, মাটির জৈব কার্যকারিতা এবং ফসলের অনুকূল বৃদ্ধির পরিবেশ তৈরিতে সহায়তা করে।

Additional information
Weight0.02 kg
Reviews (2)

2 reviews for 1 ডার্মা – Trichoderma Harzianum | 1 Kg) New Packet

  1. Md Shimul Ali

    আমি নন্দীগ্রাম থেকে শিমুল বলছি…. আমি কখনো ট্রাইকোডার্মা ব্যবহার করে নাই। এই প্রথম আমি আমার লাউ ক্ষেতে ‘1 ডার্মা’ (Trichoderma Harzianum) ব্যবহার করে শিকড়-কাণ্ড পচা রোগ নিয়ন্ত্রণ করেছি। গাছ সতেজ, শিকড় মজবুত, ফলন বেড়েছে। মাটির উর্বরতা বাড়ায়, রাসায়নিক ছাড়াই কাজ করে। সব চাষীকে সাজেস্ট! ধন্যবাদ Green 1 কে

  2. মো: দুলাল মিয়া

    আমার বেগুন ক্ষেতে শিকড় পচা আর ফুসকাড়ে অনেক গাছ মরছিল। ডার্মা ব্যবহার করেছি এখন গাছ সবজে, শিকড় শক্ত, ফল বড় বড় আসছে।

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shipping and Delivery

আমাদের ডেলিভারি ও পেমেন্ট নীতিমালা

গ্রীন ওয়ান (Green One) থেকে পণ্য অর্ডার করার পূর্বে আমাদের ডেলিভারি ও পেমেন্ট সংক্রান্ত নিয়মাবলী অনুগ্রহ করে মনোযোগ দিয়ে পড়ে নিন:

  • কুরিয়ার সার্ভিস: আমরা সাধারণত সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পার্সেল পাঠিয়ে থাকি। তবে অন্য কোনো কুরিয়ারে পণ্য নিতে চাইলে অথবা যেকোনো বীজ অর্ডার করলে, পণ্যের সম্পূর্ণ মূল্য অগ্রিম পরিশোধ করতে হবে।

  • ডেলিভারি চার্জ: দেশের বিভিন্ন লোকেশনে পণ্য পাঠানো হয় বলে ডেলিভারি চার্জ আগে প্রদান করতে হবে। কুরিয়ার অফিস কর্তৃক নির্ধারিত চার্জের সাথে নিয়ম অনুযায়ী VD বা COD চার্জ যুক্ত হবে। (পণ্য ও ওজনভেদে অগ্রিম ডেলিভারি চার্জ কম-বেশি হতে পারে।)

  • ডেলিভারি সময়সীমা: অর্ডার কনফার্ম করার পর সাধারণত ১ থেকে ৩ কার্যদিবসের মধ্যে পণ্য ডেলিভারি সম্পন্ন করা হয়। তবে আবহাওয়া বা কুরিয়ার সার্ভিস জনিত বিশেষ কারণে সময় কিছুটা কম-বেশি হতে পারে।

  • ক্যাশ অন ডেলিভারি (COD) ও অ্যাডভান্স পেমেন্ট: সাধারণ পণ্যের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকলেও, যেকোনো ভারী পণ্যের (Heavy Products) ক্ষেত্রে মোট মূল্যের ৫০% টাকা অগ্রিম প্রদান করে অর্ডার কনফার্ম করতে হবে।

  • পণ্য গ্রহণ ও সতর্কতা: পণ্য হাতে পাওয়ার পর যদি নষ্ট, ভাঙা বা ভুল পণ্য পান, তবে ডেলিভারি ম্যানের সামনে থাকা অবস্থাতেই আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। অভিযোগ যাচাই সাপেক্ষে দ্রুত পণ্য পরিবর্তন বা রিফান্ডের ব্যবস্থা করা হবে।

  • জরুরি সতর্কবার্তা: অগ্রিম পেমেন্ট শুধুমাত্র গ্রীন ওয়ানের অফিসিয়াল ব্যাংক, বিকাশ (Marchant Account) ও নগদ একাউন্টে প্রদান করুন। অন্য কোনো ব্যক্তিগত নম্বরে লেনদেন করবেন না।